শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনমধ্যরাতে অভিনেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ২ যুবক

মধ্যরাতে অভিনেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ২ যুবক

favicon
অনলাইন সংস্করণ
মধ্যরাতে অভিনেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ২ যুবক

ভারতে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এখন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন—রাতের শহর কি তাহলে নারীদের জন্য নিরাপদ নয়? নতুন করে সেই প্রশ্ন সামনে এনেছেন ভারতীয় টেলিভিশনের এক অভিনেত্রী।


অভিযোগ, গত ১৬ জুলাই দিবাগত রাতে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন দুই যুবক। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।


ভারতীয় গণমাধ্যম 'এই সময়'-এর প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী জানান, ১৬ জুলাই রাতে শুটিং শেষে চার বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন। রাত তখন প্রায় সাড়ে ৩টা। যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে বন্ধুরা চা খেতে দাঁড়ালে, হঠাৎ করে দুই মদ্যপ যুবক গাড়ি নিয়ে এসে গালিগালাজ শুরু করে।


অভিনেত্রীর দাবি, প্রতিবাদ করলে ওই দুই যুবক তাকে মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে পুলিশের পেট্রোলিং গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।


অভিনেত্রী আরও জানান, অভিযুক্তরা থানায় নেয়ার সময় হুমকি দিয়েছে, তারা ছাড়া পেয়ে অ্যাসিড হামলা করবে।


এদিকে অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এসেছে। তারা দাবি করেছেন, অভিনেত্রীর বন্ধুরা নাকি তাদের মারধর করেছেন। এ নিয়ে দু'পক্ষই যাদবপুর থানায় অভিযোগ করেছে।


পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তাধীন। তবে দুই পক্ষকেই সমঝোতার পরামর্শ দেওয়া হয়েছে। তবুও অভিনেত্রী প্রথমে এফআইআর করেন। পরে অভিযুক্তরাও তার বন্ধুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।