মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভোরের অগ্নিকাণ্ডে পুড়ল ৩০টি দোকান

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভোরের অগ্নিকাণ্ডে পুড়ল ৩০টি দোকান

favicon
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভোরের অগ্নিকাণ্ডে পুড়ল ৩০টি দোকান

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।


শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের শুরু হয়, যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তৈরি পোশাকের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে, যার মধ্যে ছোট ছোট দোকানে তৈরি পোশাক বিক্রি হতো।


মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হয়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।