রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ, ঢাকায় নেতাকর্মীদের ভিড়

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ, ঢাকায় নেতাকর্মীদের ভিড়

favicon
অনলাইন সংস্করণ
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ, ঢাকায় নেতাকর্মীদের ভিড়

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।


সকাল থেকেই শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিন দেখা যায়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। কারও হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও দেখা গেছে।


অনেক নেতাকর্মীর গায়ে পাঞ্জাবি থাকলেও, কিছু অংশের পরনে ছিল সাদা গেঞ্জি। গেঞ্জিতে লেখা ছিল— ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।


জানা গেছে, সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের আনার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে জামায়াতে ইসলামী। এসব ট্রেন রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে একবার করে চলাচল করবে।


সমাবেশের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন শুরু হয়েছে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।