মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গোপালগঞ্জে ফের কারফিউ জারি, ১৪ ঘণ্টা শিথিলের পর নতুন সিদ্ধান্ত

গোপালগঞ্জে ফের কারফিউ জারি, ১৪ ঘণ্টা শিথিলের পর নতুন সিদ্ধান্ত

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে ফের কারফিউ জারি, ১৪ ঘণ্টা শিথিলের পর নতুন সিদ্ধান্ত

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর ফের বাড়ানো হলো কারফিউর সময়সীমা। আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।


জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।


এর আগে আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়। শিথিল সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কারফিউর সময় বাড়ানোর ঘোষণা আসে।


কারফিউ শিথিলের পর আজ জেলার জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছিল। রাস্তাঘাট, বাজার ও গণপরিবহণে মানুষের চলাচল বেড়ে যায়।


গতকাল শুক্রবারও গোপালগঞ্জে কারফিউ বাড়ানো হয়েছিল। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।


প্রসঙ্গত, গত বুধবার এনসিপির সমাবেশ শেষে নেতাদের গাড়িবহরে হামলার পর গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার জেরে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর জেলায় একের পর এক কারফিউ আরোপ ও বাড়ানো হচ্ছে।