শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনঠোঁট ফুলে বিকৃত! পুরনো ফিলার সরাচ্ছেন উরফি জাভেদ

ঠোঁট ফুলে বিকৃত! পুরনো ফিলার সরাচ্ছেন উরফি জাভেদ

favicon
অনলাইন সংস্করণ
ঠোঁট ফুলে বিকৃত! পুরনো ফিলার সরাচ্ছেন উরফি জাভেদ

ভারতের আলোচিত-সমালোচিত মডেল উরফি জাভেদ বরাবরই চমকপ্রদ পোশাক ও উদ্ভট ফ্যাশন নিয়ে শিরোনামে থাকেন। তবে এবার তার নতুন ভিডিও দেখে ভক্তরা উদ্বিগ্ন।


সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, উরফির ঠোঁট ফুলে গিয়ে বিকৃত হয়ে গেছে। চোখে-মুখে অস্বাভাবিক পরিবর্তন। এক ঝলক দেখলে চেনাই কঠিন।


ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগেও উরফির মুখ ও চোখ ফুলে গিয়েছিল। তখন জানা যায়, অ্যালার্জির কারণে এমনটা হয়েছিল।


এবার অবশ্য ঠোঁটের পুরনো ফিলার সরিয়ে ফেলছেন উরফি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অনেক বছর আগে ঠোঁটে ফিলার করিয়েছিলাম। সেই সঙ্গে বোটক্সও করিয়েছিলাম। এবার চিকিৎসকের পরামর্শে ফিলার খুলে ফেলছি। কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল।"


ডাক্তারের ক্লিনিক থেকে ফিলার অপসারণের সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উরফি। ভিডিওতে দেখা যায়, তার ঠোঁটে একের পর এক সূচ ঢুকানো হচ্ছে।


উরফি আরও জানিয়েছেন,

"আমি এখন ফিলার করাচ্ছি না, বরং আগের ফিলার সরিয়ে ফেলছি। তিন সপ্তাহ পর যদি আবারও ফিলার করি, তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করব। তবে এই প্রক্রিয়া খুবই যন্ত্রণাদায়ক।"


উরফির এই খোলামেলা স্বীকারোক্তির জন্য অনেক ভক্তই তাকে প্রশংসা করছেন।