বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশমাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।


রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফের মূল সংগঠনের (প্রসীত গ্রুপ) সন্ত্রাসীদের গোলাগুলি হয়।


একপর্যায়ে ইউপিডিএফের সদস্যরা পিছু হটে পালিয়ে যায়।


ঘটনার পর বিজিবি আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।


তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবির যামিনী পাড়া জোনের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে বিকেলে এ বিষয়ে একটি ব্রিফিং করার কথা রয়েছে বলে জানা গেছে।