বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশযশোরের ৯ থানায় অনলাইন জিডি চালু, ঘরে বসেই মিলবে সেবা

যশোরের ৯ থানায় অনলাইন জিডি চালু, ঘরে বসেই মিলবে সেবা

favicon
অনলাইন সংস্করণ
যশোরের ৯ থানায় অনলাইন জিডি চালু, ঘরে বসেই মিলবে সেবা

পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে যশোরের ৯টি থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু করা হয়েছে।


রোববার (২০ জুলাই) দিবাগত রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান।


সেবা উদ্বোধন শেষে তিনি বলেন,

“পুলিশি সেবা দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অনলাইন জিডি চালু হওয়ায় মানুষের সময় ও ভোগান্তি কমবে। পুলিশের প্রতি আস্থাও বাড়বে।”


তিনি জানান, আগে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত, এখন থেকে নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত তথ্যসহ মোট ২৯টি বিষয়ে অনলাইন জিডি করা যাবে।


কেউ চাইলে অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই সহজে জিডি করতে পারবেন।


সংশ্লিষ্টরা বলেন, থানায় না গিয়েও এখন সব ধরনের সাধারণ ডায়েরি করা যাবে। এতে মানুষের হয়রানি কমবে।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত ও ওসি (তদন্ত) কাজী বাবুল প্রমুখ।