২৫ বছর পর আবারো ঢাকায় ইতালির প্রধানমন্ত্রী, আলোচনায় ব্যবসা ও প্রতিরক্ষা
আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর।
সফরের দ্বিতীয় দিন, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জর্জিয়া মেলোনি।
রোববার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সফর নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন,
ইতালির প্রধানমন্ত্রীর আসন্ন সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি হতে পারে।
এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য বিষয়েও আলোচনা হবে।
এর আগে, ১৯৯৮ সালে তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন।
সে সময় ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর।
এবার জর্জিয়া মেলোনি দ্বিতীয় ইতালীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন।