বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশরাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারি বর্ষণের আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারি বর্ষণের আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারি বর্ষণের আভাস

আজ সোমবার (২১ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।


পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে, দেশের চার বিভাগ—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।