বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের ঢল,রক্তদানের আহ্বান

উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের ঢল,রক্তদানের আহ্বান

favicon
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের ঢল,রক্তদানের আহ্বান

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ২৯ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।


হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা হচ্ছে।


এদিকে দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে আসছেন অনেকে। ফেসবুকে অনেকে রক্তদানের আহ্বান জানিয়েছেন।


‘হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতাল’ ঘোষণা দিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের জন্য আইসিইউ সেবা বিনামূল্যে প্রদান করা হবে।


বিভিন্ন মহল থেকে এ মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ ও আহতদের সুস্থতার জন্য প্রার্থনা জানানো হচ্ছে।