রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

favicon
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে।


সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার খবর আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে সকালেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনা শুরু হয়। বৈঠকে সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।


তিনি আরও বলেন, অধিকাংশ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছে গেছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে।


ড. আলী রীয়াজ জানান, কমিশন কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। কারও দ্বিমত থাকলে সেটিও সনদে উল্লেখ করা হবে।


বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।


এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


বিমান দুর্ঘটনার ঘটনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সদস্যরা শোক প্রকাশ করেছেন।