সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯

favicon
নিজস্ব প্রতিবেদক
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

দগ্ধ ও আহতদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও অনেককে সিএমএইচসহ (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর দুর্ঘটনায় পড়ে।

বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, ঘটনাস্থলেই মারা যায় এক শিক্ষার্থী।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এখন পর্যন্ত অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।