মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়বিমান বিধ্বস্তে আহতদের বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ

বিমান বিধ্বস্তে আহতদের বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
বিমান বিধ্বস্তে আহতদের বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিতে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২১ জুলাই) রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহত প্রত্যেক রোগীকে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হবে। এ লক্ষ্যে সব বেসরকারি হাসপাতালকে বিনা খরচে ভর্তি রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোনো হাসপাতাল চিকিৎসা দিতে অপারগ হলে রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।

এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি পরবর্তীতে দুর্ঘটনার শিকার হয়। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু এবং দেড় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।