শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনমেয়েকে মাইলস্টোনে ভর্তি করানোর কথা ভাবছিলাম’—তাসনুভার হৃদয়বিদারক লাইভ

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করানোর কথা ভাবছিলাম’—তাসনুভার হৃদয়বিদারক লাইভ

favicon
অনলাইন সংস্করণ
মেয়েকে মাইলস্টোনে ভর্তি করানোর কথা ভাবছিলাম’—তাসনুভার হৃদয়বিদারক লাইভ

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ৭৮ জন।


এই মর্মান্তিক দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও। একের পর এক তারকা শোকবার্তা দিচ্ছেন।


অভিনেত্রী তাসনুভা তিশা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বলেন,

"আমার মনে হচ্ছে ওরা আমারই সন্তান। দোয়া করবেন, আল্লাহ যেন সব ঠিক রাখেন। বাচ্চাগুলো অনেক কষ্টে আছে। আমি তো ভাবছিলাম আমার মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করাব। এখন এই কথা ভাবতেই গা শিউরে উঠছে।"


তিশা আরও বলেন, "আমি এখন নাটকের শুটিংয়ে আছি। কিন্তু বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আসলে কী করব বুঝতে পারছি না। আমার নিজের বাচ্চারা আছে, তাই এই কষ্টটা বুঝতে পারছি।"


তিনি সবাইকে আহ্বান জানান, যারা পারছেন তারা যেন উত্তরার বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।


গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখার ভবনে বিধ্বস্ত হয়।


বিমানটি স্কুলের প্রজেক্ট-২ নামের ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুমের সামনের অংশে আছড়ে পড়ে। এই ভবনের ১৬টি কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস চলছিল। ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কোচিংও চলছিল সেখানে।


দুর্ঘটনার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।