বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়আইন ও শিক্ষা উপদেষ্টার সামনে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত মাইলস্টোন ক্যাম্পাস

আইন ও শিক্ষা উপদেষ্টার সামনে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত মাইলস্টোন ক্যাম্পাস

favicon
অনলাইন সংস্করণ
আইন ও শিক্ষা উপদেষ্টার সামনে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত মাইলস্টোন ক্যাম্পাস

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।


মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে তারা ক্যাম্পাসে পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত উপদেষ্টাদের দেখে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং নানা দাবিতে আন্দোলন জোরদার করেন।


একই সময় উত্তরার দিয়া বাড়ি গোলচত্বরে ছয় দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিম্নরূপ:


১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।


শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।