মাইলস্টোন ট্র্যাজেডি: রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন আজ
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে আজ রাজশাহীতে সমাহিত করা হবে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তৌকিরের চাচা মতিউর রহমান।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ রাজশাহী আনা হবে।
তৌকিরের মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই তার ভাড়া বাসায় ভিড় করছেন আত্মীয়স্বজন ও পরিচিতজনরা।
তৌকিরের বন্ধু-বান্ধব ও পরিচিতরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দোয়ার আয়োজন করেছে।