বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫: আইএসপিআর রিপোর্ট

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫: আইএসপিআর রিপোর্ট

favicon
অনলাইন সংস্করণ
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫: আইএসপিআর রিপোর্ট

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরো জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন থাকলেও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৬ জন আহত, নিহত ১০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন আহত ও ১ জন নিহত। ঢাকা সিএমএইচ-এ আহত ২৮ জন, নিহত ১৬ জন।


উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩ জন ও নিহত ২ জন। উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত এবং ১ জন নিহত হয়েছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন, মৃত্যুর ঘটনা নেই। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১ জন, ইউনাইটেড হাসপাতালে আহত ২ জন ও নিহত ১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জন রয়েছেন, সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়, যেখানে ওই সময় স্কুলের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর থেকে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।


আইএসপিআর এই তথ্য নিশ্চিত করে চিকিৎসাধীন ও নিহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।