বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার

favicon
অনলাইন সংস্করণ
শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর প্রত্যাহার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।


এর আগে, শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি জানায়। পরে তারা সচিবালয়ের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করেন।


এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।


উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।