বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়মাইলস্টোন ট্রাজেডি: নিহত পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

মাইলস্টোন ট্রাজেডি: নিহত পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

favicon
অনলাইন সংস্করণ
মাইলস্টোন ট্রাজেডি: নিহত পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


এর আগে, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচল নিষিদ্ধসহ বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন।


আদালত শুনানিতে বলেন, এফ-৭ যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার পেছনের কারণ অনুসন্ধান করতে হবে। সেই সঙ্গে আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও নির্দেশ দিয়েছেন আদালত।


রুলে জানতে চাওয়া হয়েছে— বিমানবাহিনীর অধীনে কতটি ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং এসব বিমানের রক্ষণাবেক্ষণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।