শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনভুয়া তথ্য ছড়াবেন না, মানুষকে ট্রমায় ফেলবেন না—তারকাদের সতর্ক করলেন ফারুকী

ভুয়া তথ্য ছড়াবেন না, মানুষকে ট্রমায় ফেলবেন না—তারকাদের সতর্ক করলেন ফারুকী

favicon
অনলাইন সংস্করণ
ভুয়া তথ্য ছড়াবেন না, মানুষকে ট্রমায় ফেলবেন না—তারকাদের সতর্ক করলেন ফারুকী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন।


বুধবার (২৩ জুলাই) রাত ১২টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “গত তিন ঘণ্টায় আমাদের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক তাদের প্রোফাইলে একটি ভুল তথ্য শেয়ার করেছেন, যার শিরোনাম ছিল— ‘মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না!’ এরমধ্যে একজনের পোস্ট ১,৩০০ বারেরও বেশি শেয়ার হয়েছে, যদিও তিনি তা একটু আগে ডিলিট করেছেন।”


তিনি আরও উল্লেখ করেন, “ভুয়া তথ্যে বলা হয়েছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রী নিখোঁজ। এই ধরনের অবিশ্বাস্য ও ভিত্তিহীন তথ্য শেয়ার করা নিছক ভুল না, এটা কি কোনো সমন্বিত উদ্যোগ ছিল?”


ফারুকী লিখেন, “এমন ভয়াবহ ও ট্রমাটিক একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে ভুল তথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক। মাইলস্টোনের ক্লাসে কারা ছিলেন, কারা আহত বা নিহত হয়েছেন, তা যথাযথভাবে নথিভুক্ত আছে। তাই দয়া করে এমন ভুয়া শিরোনাম দিয়ে মানুষকে আরও আতঙ্কিত করবেন না।”


তার আহ্বান, “জাতি শিল্পীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য ছড়ানোর দিকেই মনোযোগ দিন।”