শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনব্যাটমোবিল কিনলেন নেইমার! রোডে চালানো নিষিদ্ধ গাড়ির পেছনে শখের ছোঁয়া

ব্যাটমোবিল কিনলেন নেইমার! রোডে চালানো নিষিদ্ধ গাড়ির পেছনে শখের ছোঁয়া

favicon
অনলাইন সংস্করণ
ব্যাটমোবিল কিনলেন নেইমার! রোডে চালানো নিষিদ্ধ গাড়ির পেছনে শখের ছোঁয়া

কমিকসপ্রেমী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এবার নিজের বিলাসবহুল গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন ব্যাটম্যানের বিখ্যাত টাম্বলার রেপ্লিকা।

ক্রিশ্চিয়ান বেল অভিনীত ব্যাটম্যান ট্রিলজিতে ব্যবহৃত এই ব্যাটমোবিল যেমন দেখতেও দুর্দান্ত, তেমনি এতে রয়েছে শক্তিশালী ভি-৮ ইঞ্জিন, যা উৎপাদন করে ৫০০ হর্সপাওয়ার!


তবে একটি বড় সীমাবদ্ধতা আছে—এই ব্যাটমোবিল আইনত পাবলিক রোডে চালানো যাবে না, কারণ এর রোড পারমিট নেই।


নেইমারের গাড়ির সংগ্রহে এর আগেও ছিল অডি আর-৮ স্পাইডার, ফেরারি পিউরোস্যাঙ্গে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ও ল্যাম্বোরগিনি হুরাকানের মতো দৃষ্টিনন্দন গাড়ি। সৌদি প্রো লিগে খেলার সময় তিনি বেশ কিছু কাস্টম গাড়ির অর্ডারও দিয়েছিলেন।


তবে ব্যাটমোবিল কিনে তিনি আবারও প্রমাণ করলেন—তিনি শুধু ফুটবল নয়, স্টাইল ও শখের দিক থেকেও সত্যিকারের সুপারস্টার!