ইউরোপের পোশাকের চার ভাগের এক ভাগই বাংলাদেশ থেকে রপ্তানি
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় বাজারে ৯৬৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি প্রবৃদ্ধি। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট-এর তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
ইউরোস্ট্যাট-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মোট ৩ হাজার ৯৭১ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ একাই সরবরাহ করেছে ২৪ শতাংশ, অর্থাৎ প্রায় এক চতুর্থাংশ পোশাক।
এই অগ্রগতির মাধ্যমে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শীর্ষ অবস্থানে রয়েছে চীন, যাদের রপ্তানির পরিমাণ হাজার কোটি ডলারের বেশি। তবে তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছে।
এছাড়া ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানও ইউরোপীয় বাজারে তাদের পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে বাড়াচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ।
বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতামূলক মূল্য, শ্রমশক্তি