“আমাকে আনফ্রেন্ড করুন” – রাজনীতি বিতর্কে বিরক্ত শ্রাবন্তী
বসবাস করছেন। সিনেমা থেকে অনেক দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার ফেসবুকে একটি স্ট্যাটাসে রাজনীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শ্রাবন্তী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে শ্রাবন্তী অনুরোধ জানিয়েছেন, যারা রাজনীতি নিয়ে অতিরিক্ত তর্কে জড়ান, তারা যেন স্বেচ্ছায় তাকে ‘আনফ্রেন্ড’ করে দেন।
তিনি লেখেন:
"আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যাঁরা আছেন—কলিগ, ভাই-ব্রাদারস, সিস্টারস কিংবা পরিচিত—পলিটিক্যালি যারা অনেক ইনভলভ, প্লিজ, নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করে দিন। শিশুদের এসব দেখে আপনারা যেসব রাজনৈতিক বিতর্ক করেন—আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, ড. ইউনূস—এসব আর সহ্য হচ্ছে না। আপনি যতই আপন হন না কেন, প্লিজ আনফ্রেন্ড করুন।”
তিনি আরও বলেন,
"আমি যা পারি করছি, আপনিও করুন। আমায় আনফ্রেন্ড করে একটু সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।"
২০০৪ সালে ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শ্রাবন্তী ব্যক্তিজীবনে ২০১০ সালে নাট্যকার ও শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলমকে বিয়ে করেন। তাদের দুই কন্যাসন্তান রয়েছে—রাবিয়াহ (২০১১) ও আরিশা (২০১৫)। তবে ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।