মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়“অবৈধ বাংলাদেশিকে নেব, রোহিঙ্গাকে নয়” — স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

“অবৈধ বাংলাদেশিকে নেব, রোহিঙ্গাকে নয়” — স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

favicon
অনলাইন সংস্করণ
“অবৈধ বাংলাদেশিকে নেব, রোহিঙ্গাকে নয়” — স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

বাংলাদেশের কোনো নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করে, তবে তাদের ফিরিয়ে নেওয়া হবে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তবে ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে গ্রহণ করা হবে না। ভারতের পুশ-ইন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২৬ জুলাই) সকালে তিনি নারায়ণগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শন করেন—সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১, জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন ও পুলিশ লাইন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,

“জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে অগণিত নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে তদন্তে বিলম্ব হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই—কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। সুষ্ঠু তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।”


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

“সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এর আগে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে যেকোনো অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।