মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়এক বছর পর উদ্যোগ: তথ্য কমিশন গঠনে প্রজ্ঞাপন দেবে সরকার

এক বছর পর উদ্যোগ: তথ্য কমিশন গঠনে প্রজ্ঞাপন দেবে সরকার

favicon
অনলাইন সংস্করণ
এক বছর পর উদ্যোগ: তথ্য কমিশন গঠনে প্রজ্ঞাপন দেবে সরকার

অবশেষে প্রায় এক বছর পর তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে শনিবার (২৬ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।


২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী, কমিশন গঠিত হবে একজন প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনারকে নিয়ে। এর মধ্যে অন্তত একজন তথ্য কমিশনার নারী হবেন।


গত বছরের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর ১০ সেপ্টেম্বর তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলমকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও পদ থেকে অপসারণ করা হয়, ফলে কমিশনটি কার্যত অকার্যকর হয়ে পড়ে।


সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও তথ্য অধিকার ফোরাম থেকে দ্রুত কমিশন পুনর্গঠনের আহ্বান জানানো হয়। দীর্ঘদিন অকার্যকর থাকার পর সরকার এবার তা গঠনের ঘোষণা দিল।