মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়এক বছরেও শহিদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সারজিস

এক বছরেও শহিদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সারজিস

favicon
অনলাইন সংস্করণ
এক বছরেও শহিদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা: সারজিস

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে ‘সবচেয়ে বড় ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি বলেন, অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো উপদেষ্টা একবারের জন্যও শহিদ পরিবারের সঙ্গে বসেননি। এটি অত্যন্ত হতাশাজনক।সারজিস আলম অভিযোগ করে জানান, জুলাই ও আগস্ট মাসে শহিদ পরিবারের সঙ্গে একটি মতবিনিময় সভার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। বরং সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যা তিনি ‘দায়সারা কর্মসূচি’ হিসেবে আখ্যা দেন।এই পরিস্থিতিতে তিনি শহিদ পরিবারের প্রতি ৫ আগস্টের সরকারি কর্মসূচি বয়কটের আহ্বান জানান। 

তার ভাষায়, একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে এক হাজার শহিদ পরিবারের সঙ্গে একবারও বসতে না পারে, তাহলে এটি তাদের মানবিক ও প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।