মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়আজ থেকে বিমানবন্দরে যাত্রী বিদায়-স্বাগত জানাতে পারবেন মাত্র ২ জন

আজ থেকে বিমানবন্দরে যাত্রী বিদায়-স্বাগত জানাতে পারবেন মাত্র ২ জন

favicon
অনলাইন সংস্করণ
আজ থেকে বিমানবন্দরে যাত্রী বিদায়-স্বাগত জানাতে পারবেন মাত্র ২ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীর সঙ্গে কেবল সর্বোচ্চ দুইজন ব্যক্তি বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি পর্যন্ত প্রবেশ করতে পারবেন।


এই নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।