মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদনকান উৎসবের আলোচিত রুচি গুজ্জার এবার মুম্বাই সিনেমা হলে প্রযোজককে জুতাপেটা

কান উৎসবের আলোচিত রুচি গুজ্জার এবার মুম্বাই সিনেমা হলে প্রযোজককে জুতাপেটা

favicon
অনলাইন সংস্করণ
কান উৎসবের আলোচিত রুচি গুজ্জার এবার মুম্বাই সিনেমা হলে প্রযোজককে জুতাপেটা

এ বছর কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। তবে এবার তিনি শিরোনামে এসেছেন একেবারে ভিন্ন কারণে। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে রুচি বেধড়ক জুতা মেরেছেন।


এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি তর্কের সময় হঠাৎ রুচি ক্ষেপে উঠে প্রযোজক করণকে জুতা মারতে শুরু করেন। উপস্থিত দর্শকরা হতভম্ব হয়ে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন, যা এখন ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে। রুচি একদল বিক্ষোভকারীর সঙ্গে সেখানে পৌঁছে সরাসরি করণ সিং ও মান সিংয়ের ওপর চড়াও হন। বিক্ষোভকারীরা হাতে প্রযোজকদের ছবি ও লাল ক্রস চিহ্ন যুক্ত প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিচ্ছিলেন।


রুচির অভিযোগ, গত বছর করণ সিং চৌহান তাঁকে এক হিন্দি ধারাবাহিকের জন্য সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা সংস্থার মাধ্যমে লাখ লাখ টাকা করণের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন তিনি। কথিতভাবেই ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি।


অপর দিকে, রুচির পাঠানো টাকায় প্রযোজক একটি সিনেমা ‘সো লং ভ্যালি’ বানিয়ে ২৭ জুলাই মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। টাকা ফেরত চাইলে করণ সিং চৌহান হুমকিও দেন বলে অভিযোগ রুচির।


অবশেষে রুচি ২৫ লাখ রুপির প্রতারণার অভিযোগে করণ সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন এবং ব্যাংক লেনদেনের নথি প্রমাণ হিসেবে আদালতে জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান।


এ ঘটনার পর এখনো ব্যাপক আলোচনা চলছে বলিউড মহলে।