নায়ক জসীমের ছেলে, সংগীতশিল্পী এ কে রাতুল আর নেই
চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল আর নেই। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে। চিকিৎসকেরা ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন।
ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
এ কে রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের বেজিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে ‘টু’ মুক্তি পায়। এই ব্যান্ডটি রক সংগীত জগতে নতুন ধারা সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করে।
গায়ক হিসেবে রাতুল যেমন পরিচিত ছিলেন, তেমনি তিনি ছিলেন একজন দক্ষ সংগীত প্রযোজক। দেশের বহু জনপ্রিয় ব্যান্ড অ্যালবামের প্রযোজনায় ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
তার অকাল মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় ব্যান্ড নিজেরা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় লিখেছে,
“দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট ও ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন এই শোক সহ্য করার শক্তি দেন।