মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতিঐকমত্যের বিষয়গুলো নির্বাচনের আগেই আইনি কাঠামোতে আনতে হবে: এনসপি

ঐকমত্যের বিষয়গুলো নির্বাচনের আগেই আইনি কাঠামোতে আনতে হবে: এনসপি

favicon
অনলাইন সংস্করণ
ঐকমত্যের বিষয়গুলো নির্বাচনের আগেই আইনি কাঠামোতে আনতে হবে: এনসপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, কমিশনের সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, তা নির্বাচনের আগেই একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।


মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


জাবেদ রাসিন বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগে প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি করতে হবে। সেই ভিত্তিতেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”


তিনি আরও জানান, এনসিপি এই দাবির কথা মৌখিকভাবে জানিয়েছে এবং প্রয়োজনে লিখিতভাবে পেশ করা হবে।