মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

favicon
অনলাইন সংস্করণ
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে।


মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।


এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করেন এবং তা নিজের ভোগদখলে রাখেন। এছাড়া, তার নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এসব লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকা, যা সন্দেহজনক হিসেবেই বিবেচিত হয়েছে।


এ নিয়ে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান নূর। দলটির পতনের পর গত ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।