বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি

favicon
অনলাইন সংস্করণ
বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের এই শাস্তিমূলক বদলি করা হয়।


আনসার কমান্ডার জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সুনাম অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চাঁদা আদায়ের অভিযোগ উঠে গত ২৮ জুলাই, যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে। সেখানে দেখা যায়, বন্দরের বিভিন্ন গেটে ট্রাক প্রবেশের সময় ‘বখশিশ’ নামে চাঁদা আদায় করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।


বর্তমানে বন্দরে পণ্য আমদানি-রফতানি নিরাপত্তা এবং ট্রাক পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত রয়েছেন ১৬৩ জন আনসার সদস্য এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’র ১২৯ জন কর্মী। প্রথম ধাপে ৪০ জনকে বদলি করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও বদলি হতে পারে।