মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদনজন্মদিনের পরদিন কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ

জন্মদিনের পরদিন কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ

favicon
অনলাইন সংস্করণ
জন্মদিনের পরদিন কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজের এক লাইভ কনসার্টের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে পোশাক সমস্যার মুখে পড়তে দেখা যায়।


গত ২৪ জুলাই ছিল তার ৫৬তম জন্মদিন। পরদিন, ২৫ জুলাই, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন করছিলেন তিনি। মঞ্চে সোনালি রঙের ঝলমলে পোশাকে উপস্থিত হয়ে 'হ্যাপি বার্থ ডে' গান গাইছিলেন জেনিফার। এসময় পেছনের স্ক্রিনে বড় অক্ষরে লেখা ছিল ‘হ্যাপি বার্থ ডে’।


গান পরিবেশনের সময় হঠাৎ স্কার্টটি একটু ঢিলা হয়ে তার শরীর থেকে নিচে পড়ে যায়। মুহূর্তের জন্য বিব্রত হলেও, জেনিফার দ্রুত পরিস্থিতি সামলে নাচতে থাকেন এবং মজা করে বলেন, "সমস্যা নেই, আমি অন্তর্বাস পরেছি।"


পরে এক দর্শক স্কার্টটি তাকে পরিয়ে দিতে এগিয়ে এলে তিনি বলেন, "তুমি চাইলে এটা রাখতে পারো, আমি এটা ফেরত চাই না।" দর্শকরা তখন করতালিতে ভরে ওঠে এবং জেনিফার একের পর এক গান পরিবেশন করে কনসার্টে প্রাণ ফেরান।