মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়টেলিগ্রামে চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল কাদেরকে নিয়ে ভারতীয় মিডিয়ার বিস্ফোরক প্রতিবেদন

টেলিগ্রামে চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল কাদেরকে নিয়ে ভারতীয় মিডিয়ার বিস্ফোরক প্রতিবেদন

favicon
অনলাইন সংস্করণ
টেলিগ্রামে চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল কাদেরকে নিয়ে ভারতীয় মিডিয়ার বিস্ফোরক প্রতিবেদন

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’-এর এক প্রতিবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে টেলিগ্রামের মাধ্যমে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হারানোর পরও ওবায়দুল কাদের টেলিগ্রামে একাধিক গ্রুপ গঠন করে দলের ভার্চুয়াল কার্যক্রম পরিচালনা করছেন। এসব গ্রুপে প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন।


এমনকি শেখ হাসিনা কোনও সেশনে উপস্থিত থাকলেও, কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে ওবায়দুল কাদেরকে এ ঘটনার কেন্দ্রে বলা হয়েছে।


এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ওবায়দুল কাদের নিজেকে প্রাসঙ্গিক রাখতে এবং প্রভাব বজায় রাখতে অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন। তিনি নিয়মিত এসব গ্রুপে বক্তব্য রাখেন এবং কর্মীদের ‘ঢাকা ঘেরাও’-এর মতো কর্মসূচির আহ্বান জানান। তবে এসব বক্তব্যে বাস্তব কোনো রূপরেখা বা নির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে।


দলের অনেক নেতাই এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ। অভিযোগ উঠেছে, ওবায়দুল কাদের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে এসব গ্রুপ, যেগুলোর অনেকটাই এখন দলীয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।


প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্তির আগে আওয়ামী লীগের ভেতরে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে।