মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশকিশোরগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রীর। বুধবার (৩০ জুলাই) দুপুরে গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলো– করিমগঞ্জের দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) ও এখলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং মায়মুনা তৃতীয় শ্রেণিতে পড়তো।


পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলছিলো। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী নরসুন্দা নদীতে গোসল করতে নামে। এরপর তারা নিখোঁজ হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিকেল ৩টার দিকে নদী থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।


করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।