মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআজ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা: নজর মূল্যস্ফীতি ও বিনিয়োগ প্রবাহে

আজ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা: নজর মূল্যস্ফীতি ও বিনিয়োগ প্রবাহে

favicon
অনলাইন সংস্করণ
আজ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা: নজর মূল্যস্ফীতি ও বিনিয়োগ প্রবাহে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।


এ সময় তিনি বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনার চেষ্টার ফলাফল তুলে ধরবেন। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ-এর প্রধানসহ শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।


এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। তখন গভর্নর জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির জন্য উপযুক্ত নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেই ব্যাংক ঋণের নীতি সুদহার কমানো শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।


উল্লেখযোগ্যভাবে, বিগত সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বারবার সুদের হার বাড়িয়েছে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় থেকেই এই প্রবণতা অব্যাহত ছিল। তবে সুদের হার বৃদ্ধির পরও মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও বিনিয়োগ প্রবাহে ব্যাঘাত ঘটেছে। ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা উচ্চ সুদের কারণে বিনিয়োগে নিরুৎসাহিত হন, যার প্রভাবে অর্থনীতিতে মন্দাভাব স্পষ্ট হয়ে উঠেছে।