বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › নতুনদের নিয়েই বাজিমাত: বলিউডে ‘সাইয়ারা’ ঝড়

নতুনদের নিয়েই বাজিমাত: বলিউডে ‘সাইয়ারা’ ঝড়

favicon
অনলাইন সংস্করণ
নতুনদের নিয়েই বাজিমাত: বলিউডে ‘সাইয়ারা’ ঝড়

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ অতি অল্প সময়েই বক্স অফিসে ঝড় তুলেছে। নবাগত জুটি আহান পাণ্ডে ও অনিত পাড্ডা-র রসায়ন দেখে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়ছেন প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন পর বলিউডে এমন চিত্র দেখা গেছে যেখানে নতুন মুখ নিয়েই সিনেমা এতটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


বিশেষত জেনারেশন জেড প্রজন্মের দর্শকদের মধ্যে ‘সাইয়ারা’ এখন ট্রেন্ডিং টপিক। প্রেম, সংগীত এবং আবেগময় গল্পের মিশ্রণে তৈরি এই সিনেমা নতুনদের মন জয় করেছে সহজেই।


এই প্রেক্ষাপটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আমির খান। এক সাম্প্রতিক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রত্যেক প্রজন্মের নিজস্ব পছন্দ থাকে। ‘সাইয়ারা’ ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে, বিশেষ করে তরুণদের মনে।” তিনি আরও বলেন, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তিনি সব বয়সী দর্শকদের জন্য কাজ করতে চান যাতে সবাই কোনো না কোনোভাবে সংযুক্ত হতে পারেন গল্পের সঙ্গে।


আমির খান আরও যোগ করেন, “ভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করতে পারলে সৃষ্টিশীলতা আরও প্রসারিত হয়, এবং আমি তা সব বয়সী মানুষের কাছে পৌঁছাতে চাই।”


এর আগেই আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাইয়ারা’-এর বক্স অফিস সাফল্য উদযাপন করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে পরিচালক মোহিত সুরি-র অনন্য গল্প বলার ধরন ও আবেগপূর্ণ পরিচালনার প্রশংসা করা হয়। পাশাপাশি যশ রাজ ফিল্মস-এর সাহসী পৃষ্ঠপোষকতার কথাও তুলে ধরা হয়, যারা নতুন মুখ ও ভিন্নধর্মী গল্প নিয়ে সিনেমাটি তৈরি করেছে।


নবাগত অভিনয়শিল্পী আহান ও অনিত তাঁদের অনস্ক্রিন রসায়ন এবং অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকের সমান প্রশংসা পেয়েছেন। ‘সাইয়ারা’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং এটি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর।