মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত

favicon
অনলাইন সংস্করণ
নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত

নাটোরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত মজিবর নাটোর সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের বাসিন্দা ও মৃত শুকুর আলীর ছেলে।


ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান জানান, মজিবর রহমান সকালে সিএনজিতে করে কাঁচামাল কিনতে স্টেশন বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।