বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, কার্যকর ১ আগস্ট থেকে

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, কার্যকর ১ আগস্ট থেকে

favicon
অনলাইন সংস্করণ
আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, কার্যকর ১ আগস্ট থেকে

আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি ১ আগস্ট থেকে কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে চালু থাকা স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলকভাবে সাশ্রয়ী রাখতে চায় সরকার।


নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকা করে বিক্রি হবে।