সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে ২০% পাল্টা শুল্ক, আগের চেয়ে কম

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে ২০% পাল্টা শুল্ক, আগের চেয়ে কম

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে ২০% পাল্টা শুল্ক, আগের চেয়ে কম

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই হার ছিল ৩৫ শতাংশ। ফলে শুল্ক হার ১৫ শতাংশ কমিয়ে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে এ তথ্য জানানো হয়।


একই দিনে যুক্তরাষ্ট্র আরও ৭০টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর পরিবর্তিত শুল্কহার প্রকাশ করে। নতুন এই শুল্কনীতি আজ শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।


এর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা খাতভিত্তিক বিদ্যমান শুল্কের সাথে যুক্ত হয়েছিল। তারও আগে, এপ্রিল মাসে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেও পরে তা স্থগিত করা হয়।


বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে প্রধান অংশ তৈরি পোশাক। আগে গড়ে এসব পণ্যে যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক নিত।


এখন নতুন ২০ শতাংশ পাল্টা শুল্কসহ মোট শুল্ক দাঁড়াবে ৩৫ শতাংশে। এ শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ইউএসটিআরের (মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর) সঙ্গে তারা টানা তিনদিন বৈঠক করেছে।