বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশহাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে নারীর মৃত্যুর অভিযোগ

হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে নারীর মৃত্যুর অভিযোগ

favicon
অনলাইন সংস্করণ
হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে নারীর মৃত্যুর অভিযোগ

ঢাকার হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত রওশন আরা হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ৫নং কালু নগর এলাকার বাসিন্দা এবং আমজাদ হোসেনের স্ত্রী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।


রওশন আরার মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত লাঠি দিয়ে তার মাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রুনা আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।