বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

favicon
অনলাইন সংস্করণ
রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। শুক্রবার (১ আগস্ট) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। উভয় তদন্ত আদালতের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, সম্প্রতি মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশের পর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।