বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিনোদনবিগ বস ১৯’ ফিরছে নতুন মোড়কে, সালমান হবেন ‘সরকার প্রধান’!

বিগ বস ১৯’ ফিরছে নতুন মোড়কে, সালমান হবেন ‘সরকার প্রধান’!

favicon
অনলাইন সংস্করণ
বিগ বস ১৯’ ফিরছে নতুন মোড়কে, সালমান হবেন ‘সরকার প্রধান’!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। গতকাল রাতে প্রকাশিত টিজারে দেখা গেছে এবারের মৌসুমে থাকছে নতুন চমক—ঘোষণা করা হয়েছে ‘ঘরওয়ালো কি সরকার’ থিম। অর্থাৎ, এবারে বিগ বসের বাড়িতে সিদ্ধান্ত নেবেন শুধু বিগ বস একা নন, বরং সমস্ত সদস্য একসঙ্গে গঠন করবেন নিজস্ব সরকার।

সালমান খান তার ইনস্টাগ্রামে শো-এর নতুন টিজার শেয়ার করে জানান, “এইবার ফিরছি ‘বিগ বস’-এর একেবারে নতুন সিজন নিয়ে, যেখানে বাড়ির লোকজন নিজেরা সরকার গঠন করবে।” টিজারে সালমানকে দেখা যায় রাজনীতিবিদের পোশাকে, যেখানে তিনি বলেন, “বন্ধু আর শত্রুদের জন্য বার্তা—প্রস্তুত হও, এবার গঠিত হবে ঘরের লোকেদের সরকার!”

‘বিগ বস ১৯’ শুরু হবে ২৪ আগস্ট থেকে, জিও হটস্টার ও কালারস টিভিতে। যদিও প্রতিযোগীদের পূর্ণ তালিকা এখনো প্রকাশ হয়নি, তবে ইতোমধ্যেই ছোট পর্দার অভিনেতা, সোশ্যাল মিডিয়া তারকা ও বাস্তব জীবনের দম্পতিদের নাম উঠে আসছে সম্ভাব্য প্রতিযোগী হিসেবে।

এবারের থিম হবে ‘রিওয়াইন্ড’। এতে থাকবে পুরোনো ‘বিগ বস’ মৌসুমের জনপ্রিয় উপাদান যেমন সিক্রেট রুম, ফুড চ্যালেঞ্জ ইত্যাদি। পাশাপাশি মনোনয়ন প্রক্রিয়াতেও থাকবে বড় পরিবর্তন—দর্শক এবং প্রতিযোগী উভয়ের মাধ্যমেই নির্ধারিত হবে কে থাকবেন আর কে বিদায় নেবেন।