গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস, সঙ্গে সঙ্গে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।