বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ‘বরবাদ’ পরিচালক হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ দোয়েলের

‘বরবাদ’ পরিচালক হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ দোয়েলের

favicon
অনলাইন সংস্করণ
‘বরবাদ’ পরিচালক হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ দোয়েলের

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ও ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক বাকি রাখার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। যদিও সিনেমাটিতে সরাসরি অভিনয় করেননি দোয়েল, তবে ইধিকা পালের কিছু দৃশ্যের ডাবিংয়ে অংশ নেন তিনি। কিন্তু সেই কাজের পারিশ্রমিক এখনও পাননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।


দোয়েল জানান, “হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে আমাকে ফোন করান, বলেন খুব জরুরি ভিত্তিতে ইধিকা পালের চরিত্রের কিছু ডাবিং করে দিতে হবে। নইলে তারা সেন্সর বোর্ডে জমা দিতে পারছেন না। আমি স্পট পেমেন্ট চাইলে, তাতে সাড়া না দিয়েই আমাকে ডাবিং করানো হয়। এরপর আমি বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।”


তিনি আরও বলেন, “টাকাটা আসলে বড় বিষয় না, কিন্তু বিষয়টা মর্যাদার। এত বড় ছবি বানানোর দাবি করেন, বড় বড় কথা বলেন, অথচ শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক দেন না! তাহলে তারাই সব অভিনয়, নির্মাণ ও ডাবিং করে ফেলুন না। দেশের শিল্পীদের সম্মানই নেই ওনাদের কাছে।"


পরিচালক মেহেদী হাসান হৃদয় অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি জানতাম না ওই আর্টিস্টের পেমেন্ট বাকি আছে। যদি ফোন দিয়ে থাকেন, অনেক সময় অপরিচিত নাম্বার হলে ধরি না। উনার নাম্বার আমার কাছে নেই। টেক্সট করলেও হয়তো রিপ্লাই দিতাম। আমি সরাসরি ওনার সঙ্গে কোনো যোগাযোগ করিনি।”


তিনি আরও জানান, “এই সিনেমার বাংলাদেশি এডি ছিলেন আজাদ ভাই। বাকিরা ছিলেন ভারতীয়। তাই বিষয়টি আমি জানি না।”


এই ঘটনার পর ‘বরবাদ’-এর সাফল্যের পেছনের পর্দার অভ্যন্তরীণ সংকট নতুন করে আলোচনায় এসেছে। শিল্পীদের পারিশ্রমিক এবং মর্যাদার বিষয়টি চলচ্চিত্র অঙ্গনের জন্য বারবারই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে আসছে।