বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশরামুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

রামুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

favicon
রামুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
রামুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত একটি অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে রামু উপজেলার দলিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি ট্রেনের নিচে পড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ট্রেনটি সেটিকে টেনে নিয়ে যায়।


রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।