শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাশিক্ষার আলো ছড়াতে জয়মনি এলাকায় কোস্ট গার্ডের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার আলো ছড়াতে জয়মনি এলাকায় কোস্ট গার্ডের শিক্ষা উপকরণ বিতরণ

favicon
অনলাইন সংস্করণ

বাগেরহাটের মোংলায় শিক্ষার আলো ছড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। রবিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে মোংলা উপজেলার জয়মনি এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।


এই ধারাবাহিকতায় আজ জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ি ও হাফিজিয়া মাদরাসার ২০০ শিক্ষার্থীকে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার ও পেন্সিল কাটার মতো শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।