শাকিব-বুবলী একসঙ্গে যুক্তরাষ্ট্রে, চয়নিকার পোস্টে আবেগে ভাসলেন বুবলী
শাকিব খান ও শবনম বুবলীর যুক্তরাষ্ট্রে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে ব্যাপক আলোচনা। সেই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন—তারা কি আবার এক হয়েছেন? এমন প্রশ্নে ভরে গেছে সামাজিক মাধ্যম। পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন, অপু বিশ্বাস এ বিষয়ে মুখ খুলছেন না কেন।
প্রথমে এ বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বুবলী। যদিও শাকিব-বুবলীর নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে কাটানো সময়ের খবর ছবি প্রকাশের আগেই কালের কণ্ঠ প্রকাশ করেছিল। এরপর বুবলী ছবিগুলো শেয়ার করেন।
এদিকে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এক দীর্ঘ আবেগঘন ফেসবুক পোস্টে শাকিব, বুবলী এবং তাঁদের সন্তান শেহজাদ খান বীরের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
তিনি লেখেন:
“শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর — অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কিছু সম্পর্কের টান এমনই হয় — সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামাতে পারে না। তারা হয়তো দুটি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল—তারা দুজনেই বীরের মা-বাবা। এটাই বড় সত্য ও সুন্দর।”
চয়নিকা আরও বলেন, এই সম্পর্ক নতুন করে শুরু হয়নি বরং আগের চেয়েও বেশি শান্ত, পরিণত ও আপন হয়েছে।
“কখনো কখনো ফিরে আসাটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়। আর যখন দুটি আত্মা আবার এক হয়ে যায়, তখন সেটা আর ফিরে আসা নয়, সেটা চিরস্থায়ী ভালোবাসার মেলবন্ধন।”
তিনি বলেন,
“শুভকামনা তোমাদের জন্য, বিশেষ করে আমাদের বীরের জন্য। জীবনটা অনেক অনিশ্চিত। এই সময়গুলোই রয়ে যাবে ছোট্ট বীরের স্মৃতিতে। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে।”
চয়নিকার এই আবেগঘন বার্তা বুবলীকে আপ্লুত করে তোলে। তিনি কমেন্টবক্সে লিখেছেন:
“আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।