শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনদীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরল দেব-শুভশ্রী জুটি, 'ধূমকেতু' মুক্তি ১৪ আগস্ট

দীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরল দেব-শুভশ্রী জুটি, 'ধূমকেতু' মুক্তি ১৪ আগস্ট

favicon
অনলাইন সংস্করণ
দীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরল দেব-শুভশ্রী জুটি, 'ধূমকেতু' মুক্তি ১৪ আগস্ট

দীর্ঘ ৯ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হন তারা।


অনুষ্ঠানজুড়ে দুই তারকার হাসি, ঠাট্টা আর পুরনো খুনসুটিতে মেতে ওঠে দর্শকরাও। সঞ্চালক রোহন ভট্টাচার্য দর্শকদের পক্ষ থেকে নানা প্রশ্ন করেন দেব ও শুভশ্রীকে।


দেব আবেগঘন কণ্ঠে বলেন, “আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এই ছবি দশ বছর আগে তৈরি হয়েছিল। আমরা হয়তো ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা এই ছবিকে মনে রেখেছেন। আজও দর্শকদের মধ্যে যে ভালোবাসা আছে, সেটার প্রতি সম্মান জানাতেই আমরা এখানে।”


তিনি আরও বলেন, “আমাদের জীবন বদলেছে, দূরত্ব এসেছে, ঝগড়াও হয়েছে। কিন্তু ‘ধূমকেতু’ আমাদের কাছে আবেগের নাম। যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি!”


শুভশ্রী মজার ছলে দেবকে বলেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” — যা শুনে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পাল্টা দেব বলেন, “কেন?”, শুভশ্রী উত্তরে বলেন, “এমনি।” এরপর তারা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


শুভশ্রী বলেন, “‘ধূমকেতু’র একটা নির্দিষ্ট সময় ছিল, সেটা এখন এসেছে। দেব-শুভশ্রী জুটিকে আমরা খুব বেশি চেষ্টা করে টিকিয়ে রাখিনি, দর্শকদের ভালোবাসাতেই টিকে আছে।”


২০১৩ সালে শুরু হওয়া ‘ধূমকেতু’র শুটিং শেষ হয় ২০১৫ সালে। কিন্তু বিভিন্ন কারণে ছবিটি আর মুক্তি পায়নি। সম্পর্ক ভাঙার সময়কার সেই সিনেমাটিই এখন অবশেষে মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।