নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানপ্রবাসী বাহারউদ্দিনকে আনতে তার পরিবারের সদস্যরা মাইক্রোবাসে গিয়েছিলেন। ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে মাইক্রোবাসটি তোলেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়ে ছাড়াও আরও তিনজন শিশু ও চারজন নারী রয়েছেন।